বৃষ্টি কার না ভালো লাগে। এই বৃষ্টি থেকে কত কবি তার ছন্দ ফিরে পায়। কত চাষী আশার আলো বুকে নিয়ে দিন কাটায়। কত শৈশব তার আনন্দ ফিরে পায়।
কিন্তু আমরা এখান থেকে খুঁজব আমাদের জ্ঞানের আলো কে, যে জ্ঞানের আলো আমাদের শিক্ষা জীবনের প্রতিটি মুহুর্তে প্রদীপের শিখার মত পথ দেখাবে।
বৃষ্টির প্রতিটি ধারার মধ্যে যে science আছে তা আমরা এই লেখার মধ্যে আলোকপাত করার চেষ্টা করেছি। একেবারে সহজ ও সাবলীল ভঙ্গিতে।
আচ্ছা আমাদের কখনও কি মনে হয় বৃষ্টি ওপরের দিকে না
গিয়ে নীচের দিকে পড়ে কেন?
বা এরকম কি কখনও জানতে ইচ্ছে করে ইলসে গুঁড়ি গুলো বাতাসে ভেসে থাকে কিন্তু মাটিতে পড়ে না কেন?
সবথেকে বেশ মজা হয় বাবার বাইকে বৃষ্টির দিনে বেরোলে দেখা যায় বৃষ্টি আমাদের দিকে তীর্যক ভাবে আঘাত করে। কেন, আমরা কি বৃষ্টির শত্রু? আবার বাইক দাঁড়িয়ে গেলে মাথার ওপর টপ টপ করে পড়ে। বুঝতে পারা যায়না কেন এরকম হয়।
এছাড়াও আরও কারন জানতে হলে এই পেজ টি পুরো পড়ে নিতে হবে।